শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র বিশাল অভিযান: ১১ লক্ষাধিক টাকার ৪০টি ভারতীয় মোবাইলসহ আটক ১ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র বিশাল অভিযান: ১১ লক্ষাধিক টাকার ৪০টি ভারতীয় মোবাইলসহ আটক ১

4 October 2026, 4:12:26

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র বিশাল অভিযান: ১১ লক্ষাধিক টাকার ৪০টি ভারতীয় মোবাইলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ মোঃ আপন হোসেন (৩২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। উদ্ধারকৃত মোবাইলগুলোর আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা।

রোববার (০৪ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামস্থ পাকা রাস্তা থেকে তাঁকে আটক করা হয়।

আটককৃত মোঃ আপন হোসেন শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকার সালামপুর গ্রামের মোঃ বাদলের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর থেকে কানসাট যাওয়ার পথে অভিযুক্ত আপন হোসেনকে চ্যালেঞ্জ করে বিজিবি। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁর কাছে থাকা ৪০টি অবৈধ ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) জানান, “আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং দেশের স্বার্থে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard