সুন্দরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার, কারাদণ্ড
সুন্দরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার, কারাদণ্ড

খায়রুল আলম নয়ন, বিশেষ প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
শনিবার (৩ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শোভাগঞ্জ এলাকার গাজীর বাড়িতে অভিযান পরিচালনা করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন। অভিযানে মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনকে চার মাস এবং অপর চারজনকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: