মাদকবিরোধী অভিযান: ৫ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
মাদকবিরোধী অভিযান: ৫ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মোঃ মিনারুল ইসলাম, চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ গ্রাম গাঁজা এবং ৪ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা। পরে ভ্রাম্যমাণ আদালত বা সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে আসামিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
শনিবার (০৩রা অক্টোবর ২০২৬ খ্রি.) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার একটি চৌকস দল গত ৩ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বিকাল সাড়ে ৪:৩০ চারটা থেকে সন্ধ্যা ০৬:০০ ছয়টা পর্যন্ত জীবননগর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তিন ব্যক্তিকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়।
অভিযানে আটককৃত আসামিরা হলেন:
১ নম্বর আসামি: মো. দেলোয়ার হোসেন (২৪), পিতা- মোড় ছমির উদ্দিন, মাতা- মোছা. দিলরুবা খাতুন, সাং- লক্ষ্মীপুর খাঁ পাড়া (পৌর ওয়ার্ড নং-০৫), থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা। তাঁর নিকট থেকে ১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
২ নম্বর আসামি: মো. জাহিদ হাসান (১৯), পিতা- মো. আরজ আলী, মাতা- মোছা. কবিতা খাতুন, সাং- দৌলতগঞ্জ উত্তরপাড়া (পৌর ওয়ার্ড নং-০৪), থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা। তাঁর নিকট থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
৩ নম্বর আসামি: মো. ইয়ামিন (২২), পিতা- মো. বাহার আলী, মাতা- মোছা. আমেনা খাতুন, সাং- খায়েরহুদা পূর্বপাড়া, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা। তাঁর নিকট থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসহ আসামিদের চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে সোপর্দ করা হয়। আদালত সাক্ষ্যপ্রমাণ ও আসামিদের অপরাধের মাত্রা বিবেচনা করে নিম্নোক্ত রায় প্রদান করেন:
প্রথম আসামি মো. দেলোয়ার হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দ্বিতীয় আসামি মো. জাহিদ হাসানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তৃতীয় আসামি মো. ইয়ামিনকে ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার উপপরিচালক (ডিডি) মো. রফিকুল ইসলাম।
তিনি অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে চুয়াডাঙ্গা জেলায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে এই ধরনের কঠোর আইনি পদক্ষেপ অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখছে বলে তিনি মন্তব্য করেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: