ঈশ্বরগঞ্জ থানার আইনশৃঙ্খলা কার্যক্রমে গতি আনতে এমপির মাহিন্দ্রা পিকআপ উপহার
ঈশ্বরগঞ্জ থানার আইনশৃঙ্খলা কার্যক্রমে গতি আনতে এমপির মাহিন্দ্রা পিকআপ উপহার

মিয়া সুলেমান, ঈশ্বরগঞ্জ:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের আইনশৃঙ্খলা রক্ষাকারী কার্যক্রম আরও গতিশীল করতে নিজ উদ্যোগে একটি মাহিন্দ্রা পিকআপ গাড়ি সৌজন্য উপহার দিয়েছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
পুলিশের বিভিন্ন ডিউটি, নিয়মিত টহল, অভিযান ও জরুরি প্রয়োজনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর সুবিধার্থে এমপির ব্যক্তিগত উদ্যোগে দেওয়া গাড়িটি শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এ সময় গৌরীপুর সার্কেলের কর্মকর্তা দেবাশীষ কর্মকার, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনসহ থানার পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “ঈশ্বরগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যেই আমার নিজ উদ্যোগে গাড়িটি দেওয়া হয়েছে। পুলিশের সদস্যরা যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়টি বিবেচনায় নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
গৌরীপুর সার্কেলের কর্মকর্তা দেবাশীষ কর্মকার বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দায়িত্ব পালনের ক্ষেত্রে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমপির নিজ উদ্যোগে দেওয়া এই গাড়িটি ঈশ্বরগঞ্জ থানার বিভিন্ন ডিউটি ও আইনশৃঙ্খলা রক্ষার কাজে পুলিশের সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।”
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, “গাড়িটি থানার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী ডিউটি, অভিযান, টহল ও জরুরি প্রয়োজনে ব্যবহার করা হবে। গাড়িটি পাওয়ায় পুলিশের দায়িত্ব পালন আরও গতিশীল হবে।”
সংশ্লিষ্টরা জানান, নতুন গাড়িটি ব্যবহারের মাধ্যমে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের নিয়মিত টহল, অভিযান এবং জরুরি সেবামূলক কার্যক্রম আরও দ্রুততার সঙ্গে পরিচালনা করা সম্ভব হবে। পুলিশের আইনশৃঙ্খলা রক্ষাকারী কার্যক্রমে এই গাড়িটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: