বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট

18 September 2026, 12:54:44

টিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট

রিপন রায়, বটিয়াঘাটা খুলনা প্রতিনিধিঃ

বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের আমতলা নদীতে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গতকাল বৃহষ্পতিবার বেলা ১২ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে পাঁচটি অবৈধ পাটা আটক এবং পাঁচ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে বিনষ্ট করা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম সুলতানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অন্যান্যের ভিতর উপস্থিত ছিলেন ক্ষেত্রসহকারী মো. শহিদুল ইসলাম, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আসাদুজ্জামান সহ থানা পুলিশের একটি অভিযানিক দল।মৎস্য অধিদপ্তর জানায়, নদীতে অবৈধ পাটা ও জাল ব্যবহার করে মাছ আহরণ বন্ধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard