খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজন গ্রেপ্তার
খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজন গ্রেপ্তার

নবি হোসেন, খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগরীর লবণচরা থানার আমতলা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিন রাউন্ড সীসার গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।
এসআরবি-৬-এর দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল কেএমপি, খুলনার লবণচরা থানাধীন আমতলা ২য় গলিতে অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ডালিম খান (৪০), পিতা মৃত নওয়াব আলী খান, ঠিকানা ভাজাওয়ালা; রানা, পিতা আনিস; এবং আব্দুল্লাহ আল নোমান ওরফে নয়ন (২৮), পিতা নুরুল হক। রানা ও নয়নের ঠিকানা লবণচরা থানার সোনার বাংলা গলি এলাকায় বলে জানিয়েছে এসআরবি-৬।
ব্যাটালিয়নটির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মো. ডালিম খানের বিরুদ্ধে লবণচরা থানায় বিভিন্ন ধারায় মোট সাতটি মামলার তথ্য পাওয়া গেছে। তার পিসি-পিআর পর্যালোচনা করে এসব মামলার তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৬।
এসআরবি-৬ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: