ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে পালিত বাবা ও সহযোগী গ্রেপ্তার | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে পালিত বাবা ও সহযোগী গ্রেপ্তার

7 October 2026, 8:29:15

ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে পালিত বাবা ও সহযোগী গ্রেপ্তার

মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠিঃ

ঝালকাঠিতে এক তরুণীকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে পালিত বাবা ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার বাসিন্দা কামাল খলিফা ওরফে লাল মিয়া (৬০) এবং একই এলাকার বেল্লাল হোসেন হাওলাদার (৫৫)।

থানা ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর বাবা-মায়ের বিচ্ছেদের পর তিনি মায়ের সঙ্গে নানাবাড়িতে বসবাস করতেন। পরবর্তীতে তাঁর মা কামাল খলিফাকে বিয়ে করেন। বিয়ের পর কামাল খলিফা নানাবাড়ির পাশে জমি কিনে বসতবাড়ি নির্মাণ করলে মা, পালিত বাবা কামাল ও ওই তরুণী একসঙ্গে বসবাস শুরু করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, তরুণী প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই পালিত বাবা কামাল খলিফা তাঁর সঙ্গে নানাভাবে কুপ্রস্তাব ও অশোভন আচরণ করতে শুরু করেন। মায়ের অনুপস্থিতিতে ভুক্তভোগীকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে অনৈতিক আচরণ করা হতো। এমনকি বিষয়টি মাকে জানালে মা-মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১ এপ্রিল সকালে মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে কামাল খলিফা তরুণীকে প্রথমবার ধর্ষণ করেন এবং ঘটনাটি কাউকে জানালে ক্ষতি করার হুমকি দেন। এরপর বিভিন্ন সময়েও তাঁকে একইভাবে ধর্ষণ করা হয়।

এদিকে, প্রায় তিন মাস আগে কামালের পরিচিত বেল্লাল হোসেন হাওলাদার গোপন কৌশলে একটি ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত ১ জুলাই সকালে বেল্লাল হোসেনও তরুণীকে ধর্ষণ করেন। এরপর থেকে তাঁকেও ব্ল্যাকমেইল করে অনৈতিক সম্পর্কে বাধ্য করা হচ্ছিল।

গত ৩০ সেপ্টেম্বর সকালে অভিযুক্তদের আচরণে সন্দেহ হলে তরুণীর মা তাঁকে নজরে রাখেন। ওই দিন সকালে মা বাইরে অবস্থান করার সময় কামাল খলিফা তরুণীর কক্ষে প্রবেশ করলে মা হাতেনাতে ধরার চেষ্টা করেন। এ সময় কামাল খলিফা তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। পরে ভুক্তভোগী তরুণী তাঁর মায়ের কাছে সব খুলে বললে, মা তাঁকে নিয়ে থানায় গিয়ে মামলা করেন। গত ৪ অক্টোবর ঝালকাঠি সদর থানায় মামলাটি রেকর্ড করা হয় (নমাম্বার ৪; জিআর নম্বর ২৮৮/২৬)।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বরগুনা জেলা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard