ঝিনাইদহে ফেয়ারডিল ও উইনকেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঝিনাইদহে ফেয়ারডিল ও উইনকেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি ঝিনাইদহঃ
ঝিনাইদহে পৃথক অভিযানে ফেন্সিডিল সদৃশ মাদকদ্রব্য ৩৮ বোতল ফেয়ারডিল ও ৫০ বোতল উইনকেরেক্সসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এসআরবি ফোর্সেস। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের কালীগঞ্জ থানাধীন কাশিপুর রেলগেট মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল।
অভিযানে ৩৮ বোতল ফেয়ারডিল ও ৫০ বোতল উইনকেরেক্সসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. শিমুল হোসেন (৩৪), পিতা মো. আতর আলী শেখ; মো. রাসেল (২৭), পিতা ফিরোজ শেখ, উভয়েই যাদবপুর গ্রামের বাসিন্দা এবং মনোয়ারা খাতুন (৩৭), পিতা মুনজের আলী, বলিতাপাড়া গ্রামের বাসিন্দা। তাদের সবার বাড়ি ঝিনাইদহের মহেশপুর থানার এলাকায়।
অভিযানকালে উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে এসআরবি ফোর্সেসের চলমান অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: