রামপালে গৃহবধূর ঝুলন্ত লাশ, পিতা – মাতার দাবি পরিকল্পিত হত্যা | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

রামপালে গৃহবধূর ঝুলন্ত লাশ, পিতা – মাতার দাবি পরিকল্পিত হত্যা

7 October 2026, 8:54:20

রামপালে গৃহবধূর ঝুলন্ত লাশ, পিতা - মাতার দাবি পরিকল্পিত হত্যা

বিপ্লব মল্লিক, মোংলা, বাগেরহাটঃ

বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের গাজীখালী এলাকার অর্পিতা বিশ্বাস (২১) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ও স্বজনদের দেওয়া সূত্র মতে জানা গেছে, গত মঙ্গলবার ০৬’ অক্টোবর আনুমানিক দুপুর ১২’টার দিকে গাজীখালী এলাকায় তার নিজ ঘরের বাথরুমের ভেতরে অর্পিতা বিশ্বাসকে গলায় দড়ি দেওয়া অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে করা হলেও নিহত অর্পিতার পিতা – মাতা’সহ স্থানীয়দের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহত অর্পিতার মা হাসি বিশ্বাস অভিযোগ করে বলেন, “আমার জামাই সবুজ নেশাগ্রস্ত এবং ঘরে চুরির সাথে যুক্ত। সম্প্রতি সে আমাদের বাড়ি থেকে সাড়ে তিন ভরির বেশি সোনা ও টাকাপয়সা চুরি করে। বিষয়টি অর্পিতা টের পেয়ে যায় এবং আমাদের কাছে সব সত্য বলতে চেয়েছিল। তাই তাকে মাথায় আঘাত করে হত্যার পর বাথরুমের ভেতরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।”

নিহত অর্পিতার পিতা বির্জন বিশ্বাস বলেন, “আমার জামাই সবুজই আমার মেয়েকে মেরে ফেলেছে। স্বর্ণালঙ্কার চুরি কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটানো হয়েছে। এ নিয়ে বাড়াবাড়ি করলে আমার ছেলেকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল।” তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ ও নিহতের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard