কৃষকের দোরগোড়ায় মানসম্মত বীজ পৌঁছে দিতে ডিলার ও রিটেলার মিটিং অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক / বিস্তারিত

কৃষকের দোরগোড়ায় মানসম্মত বীজ পৌঁছে দিতে ডিলার ও রিটেলার মিটিং অনুষ্ঠিত

7 October 2026, 8:33:39

কৃষকের দোরগোড়ায় মানসম্মত বীজ পৌঁছে দিতে ডিলার ও রিটেলার মিটিং অনুষ্ঠিত

প্রিন্স হালদার, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারীতে কৃষকদের মাঝে মানসম্মত বীজ সরবরাহ, আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ডিলার-রিটেইলারদের সঙ্গে কার্যকর যোগাযোগ জোরদারের লক্ষ্যে ব্র্যাক সিডের আয়োজনে রিটেইলার মিটিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) হলরুমে এ মিটিংয়ের আয়োজন করা হয়। এতে চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৩০ জন ডিলার ও রিটেইলার অংশগ্রহণ করেন।
মিটিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের খুলনা বিভাগের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান এবং চিতলমারী টেরিটরি সেলস অফিসার বিপ্লব কুমার মন্ডল।
আলোচনা সভায় ব্র্যাক সিডের বিভিন্ন জাতের ধানবীজ ও সবজি বীজের গুণগত মান, বৈশিষ্ট্য, ব্যবহার, সংরক্ষণ এবং কৃষকদের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মৌসুমভিত্তিক চাষাবাদে উপযোগী বীজ নির্বাচন এবং কৃষকদের প্রয়োজন অনুযায়ী উন্নতমানের বীজ সরবরাহের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, কৃষির উন্নয়নে মানসম্মত বীজের গুরুত্ব অপরিসীম। ভালো মানের বীজ ব্যবহার করলে উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কৃষকরা অধিক লাভবান হতে পারেন। তাই ডিলার ও রিটেইলারদের মাধ্যমে কৃষকদের কাছে সঠিক ও মানসম্মত বীজ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মিটিংয়ে ব্র্যাক সিডের বিভিন্ন কার্যক্রম, নতুন জাতের বীজ, বাজারজাতকরণ এবং কৃষকদের চাহিদা অনুযায়ী বীজ সরবরাহসহ নানা বিষয়ে ডিলার ও রিটেইলারদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। এতে সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভালো কার্যক্রম ও বিক্রয় কার্যক্রমে অবদান রাখার জন্য নির্বাচিত ডিলার ও রিটেইলারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে ডিলার ও রিটেইলাররা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও কৃষকদের সেবা দেওয়ার ক্ষেত্রে আরও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ ধরনের রিটেইলার মিটিংয়ের মাধ্যমে ব্র্যাক সিডের সঙ্গে ডিলার ও রিটেইলারদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং চিতলমারী অঞ্চলের কৃষকদের কাছে উন্নতমানের বীজ পৌঁছে দেওয়ার কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard