দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আলমগীর রহমান, জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. নূর-এ শাহাদাৎ স্বজন, সহ-সভাপতি মো. ফারুক হোসেন, আবু দাউদ শামসুজ্জোহা চৌধুরী, আশরাফুল ইসলাম ও মো. শরিফুল ইসলাম শরিফ, সহ-সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন, যুগ্ম সম্পাদক মো. লুৎফর রহমান ও মো. আতাউর রহমানসহ নবনির্বাচিত কমিটির সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মির্জা ফয়সল আমীন। এছাড়া নবনির্বাচিত কমিটির সদস্য সৈয়দ মমিনুল হক, মো. মাজেদ জাহাঙ্গীর, মো. মনোয়ার হোসেন, আবু ইয়াছিন মো. মাসুদ রানা, মো. আনিছুর রহমান, মো. মেহেদী হাসান, মো. আহমেদুর রহমান, মো. রাশেদ ইকবাল, মো. সাকেরউল্লাহ, মো. মিজানুর রহমান, দেবজ্যোতি গুহ ঠাকুরতা, মো. কায়েস, মো. আরাফাত আলী, মুহাঃ মহেবুল্লাহ আবু নুর চৌধুরী, মো. নুরে আলম সিদ্দিকী, আঞ্জুমান আরা পারভীন ও আজিজা আখতার জাহান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, নতুন খেলোয়াড় তৈরি এবং বিভিন্ন ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: