মোল্লাহাটে দেলোয়ার হত্যা মামলার সাক্ষীর ওপর হামলার অভিযোগ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

মোল্লাহাটে দেলোয়ার হত্যা মামলার সাক্ষীর ওপর হামলার অভিযোগ

7 October 2026, 8:01:44

মোল্লাহাটে দেলোয়ার হত্যা মামলার সাক্ষীর ওপর হামলার অভিযোগ

মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে আলোচিত লোহর্ষক দেলোয়ার হত্যা মামলার সাক্ষ্য দেওয়ায় সাক্ষীর ওপর হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে দারিয়ালা বাজার মোল্লা মার্কেটের সামনে এই হামলার ঘটনা ঘটে। এতে মামলার সাক্ষী নজরুল শেখ (পিতা: মৃত সেকেল উদ্দিন) গুরুতর আহত হয়েছেন।

অভিযোগ করে তিনি বলেন, হামলাকারী রজু হাওলাদার সর্বপ্রথম নজরুল শেখকে আঘাত করেন। পরবর্তীতে তার হুকুমে মাছুম হাওলাদার, জসিম হাওলাদার, কাদের হাওলাদার, কুটু শেখ, রবি হাওলাদার, হাসান ও এসকেনসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

এ বিষয়ে অভিযুক্ত রজু হাওলাদার বলেন, বিকেল চারটার দিকে দারিয়ালা বাজার মোল্লা মার্কেটের সামনে আরশাদ এবং লিমন স্থানীয় পানের দোকানদার বশারের দোকানে ঝগড়া বিবাদ করে। দোকানদার বশার তাদের উভয়কে বকাঝকা করে তাড়িয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে নজরুল শেখের ভাইপো এসে দোকানদারকে চড় থাপ্পড় দিলে তাদের উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনায় তার ছেলে হাসিফ আহত হয়েছেন বলেও জানান তিনি। তিনি আরো বলেন, এ ঘটনায় তার কোন সম্পৃক্ততা নেই। মামলার বিরোধের জেরে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদৎ হোসেন বলেন, স্থানীয় পান দোকানে দুই ছেলের ঝগড়া বিবাদের ঘটনায় দোকানদার বসার ও নজরুল শেখদের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে ভুক্তভোগীর যে অভিযোগ, মামলার সাক্ষ্য দেয়ার কারনে তার উপর হামলা করা হয়েছে এ কথার সত্যতা পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard