গোবিন্দগঞ্জে জমির বিরোধে সংঘর্ষ, ইউপি সদস্যের লাঠির আঘাতে বৃদ্ধ নিহত | বিডি-প্রেস 24 ডট কম

গোবিন্দগঞ্জে জমির বিরোধে সংঘর্ষ, ইউপি সদস্যের লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

28 April 2026, 7:51:25

গোবিন্দগঞ্জে জমির বিরোধে সংঘর্ষ, ইউপি সদস্যের লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার গাইবান্ধাঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে কফিল উদ্দিন মাস্টার নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার ২৮ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ৯ নং হরিরামপুর ইউনিয়নের হরিপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সকালে কফিল উদ্দিন মাস্টারের সঙ্গে একই এলাকার ইউপি সদস্য জলিলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারি শুরু হলে লাঠির আঘাতে গুরুতর আহত হন কফিল উদ্দিন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হক নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মোজাম্মেল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: