মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা, নওগাঁয় ডিবির ওসিকে পুলিশ সুপারের সম্মাননা
মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা, নওগাঁয় ডিবির ওসিকে পুলিশ সুপারের সম্মাননা

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় মাদকবিরোধী অভিযানে মাদক উদ্ধার ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জকে সম্মাননা উপহার প্রদান করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পুলিশ সুপার কার্যালয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর ইনচার্জের হাতে এ সম্মাননা উপহার তুলে দেওয়া হয়।
নওগাঁ জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক উদ্ধার এবং অপরাধ দমনে ডিবি পুলিশের কার্যকর ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মাদক ও অপরাধ দমনে ডিবি পুলিশের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: