হালুয়াঘাটে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে দুই দোকানিকে জরিমানা | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আদালত / বিস্তারিত

হালুয়াঘাটে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে দুই দোকানিকে জরিমানা

3 September 2026, 9:14:55

হালুয়াঘাটে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে দুই দোকানিকে জরিমানা

হালুয়াঘাট প্রতিনিধি:

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে দুই সার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধারা বাজারে অভিযান পরিচালনা করে শাহীন ও কামাল স্টোরকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি। এ সময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান।
অভিযানকালে সার বিক্রির ক্ষেত্রে নির্ধারিত মূল্য অনুসরণ এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। কৃষকদের কাছে যাতে নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নজরদারি অব্যাহত থাকবে বলে জানা গেছে।
কৃষি উপকরণ বিক্রির ক্ষেত্রে অনিয়ম ও অতিরিক্ত দামে সার বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
হালুয়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষায় নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার বিক্রিতে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত মূল্য নেওয়া বরদাশত করা হবে না। কৃষকরা যাতে ন্যায্য মূল্যে প্রয়োজনীয় সার পান, সে জন্য প্রশাসনের সহযোগিতায় আমাদের নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।”

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard