রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন

3 September 2026, 9:23:47

রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে এক ইউ,পি সচিবদের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগে ওই এলাকার জনগণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
জানা গেছে (৩সেপ্টেম্বর) বৃহস্পতিবার উপজেলার ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সচিব মাসুদ আলমের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা অভিযোগ করে বলেন, ইউনিয়ন পরিষদ থেকে জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা নিতে গেলে সচিব মাসুদ আলমকে নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা দিতে হয়। এছাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে কমিশন দাবি করা হয় বলেও অভিযোগ করেন তারা।
তারা বলেন , কেউ অতিরিক্ত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। ফলে সাধারণ মানুষ সরকারি সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন।
স্থানীয়দের আরও অভিযোগ, মাসুদ আলমের বিরুদ্ধে এর আগেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। পূর্বে তিনি ইছাপুর ইউনিয়ন পরিষদে কর্মরত থাকাকালে স্থানীয়দের সঙ্গে বিরূপ আচরণের কারণে তাকে নিয়ে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলেও মানববন্ধনে দাবি করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ জনগণের সেবা পাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সেখানে কোনো কর্মকর্তা-কর্মচারী ঘুষ, দুর্নীতির আশ্রয় নিলে ইউনিয়ন ন্যূনতম সেবা থেকে বঞ্চিত হয়।তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবী জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন পরিষদ সচিব মাসুদ আলম তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন ,ভালোভাবে কাজ করতে গেলে এমন প্রতিবন্ধকতা হবে। আমার কিছু করার নেই।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard