রুহিয়ায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
রুহিয়ায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ কুদরত আলী ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলার ১৮ নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার , আলাউদ্দিন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মুশা আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, রুহিয়া উপজেলা বিএনপি সভাপতি মোঃ আব্দুল জব্বার। আরাজি দক্ষিণ বঠিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ১৮ নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনু রানী সেন, এ সময় আরও উপস্থিত ৪ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, শিক্ষক মোঃ আমিরুল হক, ইউপি সদস্য মোঃ শাহাজাহান আলী প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সাফল্য কামনা করে বলেন, আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাদের এই অর্জন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার জন্য অত্যন্ত গৌরবের। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: