চরফ্যাশন সরকারি কলেজ থেকে দুলারহাট কলেজ পর্যন্ত ভাঙা সড়ক মেরামতের দাবি!
চরফ্যাশন সরকারি কলেজ থেকে দুলারহাট কলেজ পর্যন্ত ভাঙা সড়ক মেরামতের দাবি!

মোঃ নুর হোসেন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার চরফ্যাশন সরকারি কলেজ থেকে মাঝির হাট হয়ে দুলারহাট কলেজ পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা সড়কটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও ভাঙন সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন চলাচলকারী শিক্ষার্থী, শিক্ষক, পথচারী, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের খানাখন্দে পানি জমে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে।
এই সড়ক দিয়ে চরফ্যাশন সরকারি কলেজ, দুলারহাট কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় মানুষ নিয়মিত যাতায়াত করেন। গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলেও স্থানীয়রা জানান।
স্থানীয় বাসিন্দারা বলেন, চরফ্যাশন সরকারি কলেজ থেকে মাঝির হাট হয়ে দুলারহাট কলেজ পর্যন্ত সড়কটি দ্রুত মেরামত করা এখন সময়ের দাবি। জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
আরো খোজ নিয়ে জানা যায়, কিছুদিন আগে মজিদ প্রফেসর এর গ্রুপ তাদের নিজস্ব অর্থায়নে রোডটি দুই/তিন ভার রোডটি মেরামত করে থাকেন। কিন্তু ভারী যান চলাচল করার কারনে বারবার রোডটি ভেঙ্গে যায়। এমতাবস্থায় সচেতন জনগন হিসেবে প্রতিদিন এই রোডে চরফ্যাশন থেকে দুলারহাট কলেজে গিয়ে বাইক নিয়ে চলাচলে বিঘ্ন ঘটার কারনে প্রভাষক মোঃ ইকবাল হোসেন,বিডি প্রেস ২৪ এর প্রতিনিধিকে জানান,এ অবস্থায় সড়কটি দ্রুত সংস্কার ও চলাচলের উপযোগী করে তুলতে ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: