শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / উন্নয়ন / বিস্তারিত

শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ

7 August 2026, 12:55:52

শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ও উপজেলা বিএনপির আয়োজনে প্রতিবন্ধী,দুঃস্থ,অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

বৃহস্পতিবার(৬ আগষ্ট) বিকালে উপজেলা পরিষদ হল রুমে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ চেক বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মোঃ মনিরুজ্জামান। শ্যামনগর উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক আবু সাইদ, যুগ্ম আহবায়ক গোলাম আলমগীর, যুগ্ম আহবায়ক গাজী শাহ আলম, বিএনপি নেতা লিয়াকত আলী বাবু, শফিকুল ইসলাম দুলু, মোঃ নুরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, অসহায় ,প্রতিবন্ধী একুশ জন নারী পুরুষের মাঝে মাথাপিছু দশ হাজার টাকা করে মোট দুই লক্ষ দশ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: