তালতলীর শারিকখালীতে উদ্বোধনের একদিন পরই দোকানে আগুন, পুড়ে ছাই ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকার মালামাল
তালতলীর শারিকখালীতে উদ্বোধনের একদিন পরই দোকানে আগুন, পুড়ে ছাই ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকার মালামাল

রনি মল্লিক বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় উদ্বোধনের মাত্র একদিন পরই একটি নতুন দোকানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে দোকানে থাকা চাল, সার, বিভিন্ন ধরনের ঔষধপত্রসহ দুটি মেশিন পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি, আগুনে প্রায় ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নলবুনিয়া স্টানে সিদ্দিকুর রহমানের একটি দোকান ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেন একই বাড়ির সালাম হাওলাদার। গত শুক্রবার (৭ আগস্ট দুই হাজার ছাব্বিশ ) দোকানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ব্যবসা শুরুর জন্য সালাম হাওলাদার বিভিন্ন মহাজনের কাছ থেকে বাকিতে চাল, সার, বিভিন্ন ঔষধপত্র ও অন্যান্য পণ্য সংগ্রহ করে দোকানে তুলেছিলেন। পাশাপাশি দোকানে দুটি মেশিনও রাখা হয়েছিল।তবে উদ্বোধনের পরদিন রাতেই ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা দোকানে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় দোকানে থাকা অধিকাংশ মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত সালাম হাওলাদার বলেন, “অনেক স্বপ্ন নিয়ে নতুন করে ব্যবসা শুরু করেছিলাম। বিভিন্ন মহাজনের কাছ থেকে বাকিতে মালামাল এনে দোকানে তুলেছিলাম। উদ্বোধনের পরদিনই আগুনে সব পুড়ে গেল। এখন আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। কীভাবে এই ক্ষতি পূরণ করব, বুঝতে পারছি না।”
স্থানীয়দের ভাষ্য, দোকানটি নতুন হওয়ায় এখনো বিদ্যুৎ সংযোগও দেওয়া সম্ভব হয়নি। ফলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাও প্রশ্নের মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের দাবি, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়ে থাকতে পারে।তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মাত্র একদিন আগে যে দোকানে নতুন ব্যবসার স্বপ্ন নিয়ে মালামাল তোলা হয়েছিল, পরদিন আগুনে সেই স্বপ্নই যেন পুড়ে ছাই হয়ে গেল
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: