ফেনী সীমান্তে ৪ বিজিবির অভিযান: কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

ফেনী সীমান্তে ৪ বিজিবির অভিযান: কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

8 August 2026, 11:52:49

ফেনী সীমান্তে ৪ বিজিবির অভিযান: কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

সবীর আহমেদ ফোরকান, পরশুরাম প্রতিনিধীঃ

ফেনী জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ০৮ আগস্ট ২০২৬ তারিখ ফেনী জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় শাড়ি, চকলেট, প্রসাধনী ক্রিম, পাউডার, অরেঞ্জ ট্যাংক ও মোটর সাইকেল জব্দ করতে সক্ষম হয় বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য কোটি টাকা।

জব্দকৃত মালামাল পরবর্তী আইনী কার্যক্রমের জন্য কাস্টমস্ এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ও সীমান্তবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোন ধরণের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর রয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: