শ্রীমঙ্গলে শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান | বিডি-প্রেস 24 ডট কম
হোম / শিক্ষা / বিস্তারিত

শ্রীমঙ্গলে শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান

8 August 2026, 11:44:34

শ্রীমঙ্গলে শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৮ আগস্ট ২০২৬ :

শ্রীমঙ্গলে অবসরজনিত কারণে শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৮ আগস্ট ২০২৬) সকালে শহরের কলেজ রোডে দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির শ্রীমঙ্গল শাখার উদ্যোগে চারজন প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি খন্দকার জাকির হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (অবঃ) কিশলয় চক্রবর্তী, বিশেষ হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কল্যান দেব।
এ সময় আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব রুবেল আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।

এ সময় অবসর চলে যাওয়া উপজেলার হাউজিং এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী রাণী ভৌমিক, দক্ষিণ জিলাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আহমেদ, ফটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার ঘোষ ও রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল দেবনাথকে সম্মাননা ক্রেস্ট, উপহার সামগ্রী ও ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় উপজেলার ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: