রুহিয়া উপজেলা প্রেসক্লাবে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা
রুহিয়া উপজেলা প্রেসক্লাবে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি :
আসন্ন ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের জাতীয় সংসদ সদস্য (এমপি) প্রার্থী মির্জা ফয়সল আমীন রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
শনিবার দুপুরে রুহিয়া উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজহারুল ইসলাম বাদল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বার এবং রুহিয়া উপজেলা যুবদলের সভাপতি মোঃ আনার আলী।
এছাড়াও মতবিনিময় সভায় সিনিয়র সাংবাদিক বিশাল রহমান, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আপেল মাহমুদসহ প্রেসক্লাবের সকল স্তরের সাংবাদিক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে তাঁর বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দিকনির্দেশনামূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ এলাকার জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: