বাঙ্গাবাড়ীর ৬নং ওয়ার্ডে আগামী ইউপি নির্বাচন ঘিরে মবিন নির্মলের পথসভা
বাঙ্গাবাড়ীর ৬নং ওয়ার্ডে আগামী ইউপি নির্বাচন ঘিরে মবিন নির্মলের পথসভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৬নং ওয়ার্ডবাসীর আয়োজনে এক নির্বাচনী পথসভা ও সাধারণ মানুষের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় ৬নং ওয়ার্ডের শিবরামপুর এলাকার ধুলাউঠিতে এ পথসভার আয়োজন করা হয়। এতে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সর্বস্তরের ইউনিয়নবাসীর সমর্থন ও খাস দোয়া চেয়ে বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান নির্বাহী সদস্য মো: আব্দুল মবিন নির্মল।
পথসভায় ৬নং ওয়ার্ডের প্রায় ৪ শতাধিক সাধারণ মানুষের উপচে পড়া উপস্থিতি লক্ষ করা যায়। এসময় ভোটার ও স্থানীয় সাধারণ মানুষ তাদের নানা সমস্যা ও চাওয়া- পাওয়া নিয়ে প্রার্থী মবিন নির্মলকে সরাসরি বিভিন্ন প্রশ্ন করেন। তিনি অত্যন্ত ধৈর্যের সাথে সকল প্রশ্নের সদুত্তর দেন এবং আগামীতে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলে সেসব সমস্যা সমাধানের সুনির্দিষ্ট আশ্বাস প্রদান করেন।
প্রশ্নোত্তর শেষে আবেগঘন বক্তব্যে মবিন নির্মল বলেন, “আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সমর্থন ও সহযোগিতা চাই। আপনারা সাধারণ মানুষই এই ইউনিয়নের আসল মালিক। আপনাদের একটি মূল্যবান ভোট যাকে দেবেন, সঠিক বিশ্লেষণ করে যোগ্য ব্যক্তিকেই দেবেন—এ আশাই করি।”
ভবিষ্যৎ বাঙ্গাবাড়ী ইউনিয়ন গড়ার রূপরেখা তুলে ধরে তিনি আরও বলেন, “আগামীর বাঙ্গাবাড়ী হবে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত এবং স্বচ্ছ ন্যায্য বিচারের এক অনন্য মডেল ইউনিয়ন। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার মতো সরকারি সকল সুযোগ-সুবিধা বিতরণে কোনো প্রকার দুর্নীতি বা টাকা-পয়সার লেনদেন হতে দেওয়া হবে না। প্রতিটি ওয়ার্ডে সবার সামনে প্রকাশ্যে আলোচনার মাধ্যমে প্রকৃত যোগ্য সুবিধাভোগীদের তালিকা তৈরি করা হবে।”
প্রার্থী মবিন নির্মল দৃঢ় প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমার দ্বারা কেউ কখনো অসম্মানিত হবেন না। আমি দেখেছি, মাত্র দুই মিনিট কথা বলার জন্য একজন চেয়ারম্যানের পেছনে সাধারণ মানুষকে দুই ঘণ্টা সময় নষ্ট করতে হয়; আমার ক্ষেত্রে সেটার পুনরাবৃত্তি হবে না। আমি অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের সেবক হয়ে পাশে থাকতে চাই।”
উক্ত পথসভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবীণ ও তরুণ ভোটারসহ বিপুল সংখ্যক নারী ও বোনেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সাধারণ মানুষের নানা প্রশ্নের সন্তোষজনক জবাব পেয়ে এবং প্রার্থীর মেধা ও আন্তরিকতা দেখে উপস্থিত ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ তাঁর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। জনগণের এমন আন্তরিক সাড়ায় মবিন নির্মল গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: