নির্বাচনী প্রচারণায় সন্তোষপুরের গরীবপুরে গাজী মুনিরুজ্জামানের উঠান বৈঠক | বিডি-প্রেস 24 ডট কম
হোম / নির্বাচন / বিস্তারিত

নির্বাচনী প্রচারণায় সন্তোষপুরের গরীবপুরে গাজী মুনিরুজ্জামানের উঠান বৈঠক

4 October 2026, 12:28:26

নির্বাচনী প্রচারণায় সন্তোষপুরের গরীবপুরে গাজী মুনিরুজ্জামানের উঠান বৈঠক

প্রিন্স হালদার, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলার ৭ নং সন্তোষপুর ইউনিয়নের দড়িউমাজুড়ি (গরীবপুর) গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
৭ নং সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা আমির মাওলানা গাজী মুনিরুজ্জামানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা গাজী আনিসুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, চিতলমারী থানা; মাওলানা সেকেন্দার আলী, ৭ নম্বর সন্তোষপুর ইউনিয়ন সভাপতি; অসিত বারুই, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি; প্রশান্ত, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি; বিপ্র রায়, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি “দৈনিক ভোরের চেতনা” পত্রিকার চিতলমারি প্রতিনিধি সাংবাদিক প্রিন্স হালদার, এছাড়া সন্তোষপুর ইউনিয়নের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রার্থীর পক্ষ থেকে এলাকার মানুষের সঙ্গে মতবিনিময়, স্থানীয় সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ নির্বাচিত হলে জনগণের সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।
উঠান বৈঠকে স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নির্বাচনী কার্যক্রম নিয়ে আলোচনা এবং গণসংযোগ জোরদারের বিষয়েও মতবিনিময় করা হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard