তজুমদ্দিনে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ
তজুমদ্দিনে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ মো. বাবুল মুন্সি (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তজুমদ্দিন থানা পুলিশ।
১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার রাতে তজুমদ্দিন থানাধীন শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তজুমদ্দিন থানা সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনা এবং তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জের প্রত্যক্ষ নেতৃত্বে এলাকায় মাদকবিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তজুমদ্দিন থানার এসআই (নিঃ) মো. জালাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শম্ভুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রুস্তম মোল্লার বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান চালায়।
অভিযানে মো. বাবুল মুন্সিকে ৪ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত নম্বরবিহীন একটি কালো রঙের পুরাতন ‘হিরো স্প্লেন্ডার প্লাস’ (Hero Splender+) মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত বাবুল মুন্সি তজুমদ্দিন উপজেলার বাদলীপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল ইসলাম ও সুলতানা বেগমের ছেলে।
এ ঘটনায় তজুমদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: