রাজাপুরে পরিত্যক্ত ভবনে ইয়াবা সেবন: ভ্রাম্যমাণ আদালতে তিন যুবকের কারাদণ্ড
রাজাপুরে পরিত্যক্ত ভবনে ইয়াবা সেবন: ভ্রাম্যমাণ আদালতে তিন যুবকের কারাদণ্ড

মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠি:
ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের একটি নির্মাণাধীন পরিত্যক্ত ভবন থেকে ইয়াবা সেবনরত অবস্থায় তিন যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত যুবকরা হলেন রাজাপুর সদর এলাকার মোঃ সাজ্জাদ আহমেদ আকাশ (১৯), চটিখোলা এলাকার ছাবিদ ইসলাম সামি (২০) এবং উত্তর সাউদপুর এলাকার মোঃ মহিউদ্দিন মারুফ (২০)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশের একটি নির্মাণাধীন পরিত্যক্ত ভবনে আকস্মিক অভিযান চালানো হয়। এ সময় ওই ভবনের একটি কক্ষের ভেতর বসে ইয়াবা সেবনরত অবস্থায় ওই তিন যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের দোষী সাব্যস্ত করা হয়। আদালত প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। আইনগত প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্তদের পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন সময়োপযোগী ও কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: