সোমবার ১০ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন ব্যারেজে অবৈধভাবে বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

9 August, 2026 12:02:36
ঠাকুরগাঁওয়ে টাঙ্গন ব্যারেজে অবৈধভাবে বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

​ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ৩ নং রাজাগাঁও ইউনিয়নের টাঙ্গন ব্যারেজ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার ( ০৮ আগস্ট) বিকেল এ অভিযান পরিচালনা করা হয়।


​অভিযান সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান কবিরের নেতৃত্বে টাঙ্গন ব্যারেজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ মাসুদ রানা (৪০), পিতা- মোঃ জালাল উদ্দিন, সাং- উত্তর বঠিনা , থানা- রুহিয়া, জেলা- ঠাকুরগাঁওকে হাতেনাতে আটক করা হয়।

​পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান কবির জানান পরিবেশ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটা রোধে জেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport