চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান; ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও বিড়ির সরঞ্জাম জব্দ! | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান; ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও বিড়ির সরঞ্জাম জব্দ!

27 October 2026, 12:01:18

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান; ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও বিড়ির সরঞ্জাম জব্দ!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, বিপুল পরিমাণ বিড়ির পাতা ও মসলাসহ প্রায় ৪০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

সোমবার (২৬ অক্টোবর) শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর ও বালুটুঙ্গী গ্রামে এই সফল অভিযানগুলো পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টা ১০ মিনিটে মনোহরপুর বিওপির একটি বিশেষ টহলদল দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ১৪৩টি বিভিন্ন প্রকার ভারতীয় স্মার্টফোন ও একটি মোটরসাইকেল জব্দ করে। এরপর একই দিন সকাল ৯টা ৫০ মিনিটে একই ইউনিয়নের বালুটুঙ্গী গ্রামে অপর একটি নিয়মিত টহলদল অভিযান চালিয়ে ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা এবং একটি বাইসাইকেল জব্দ করে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৩৮ হাজার ৭০০ টাকা।

উদ্ধারকৃত ভারতীয় মোবাইল ফোন, মোটরসাইকেল, বিড়ির পাতা, মসলা এবং বাইসাইকেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি) বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশইন প্রতিরোধ এবং মাদক ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ৫৩ বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard