খুলনায় গৃহবধূকে কুপিয়ে ও গুলি করে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান | বিডি-প্রেস 24 ডট কম
শীর্ষ ❯
হোম / অপরাধ / বিস্তারিত

খুলনায় গৃহবধূকে কুপিয়ে ও গুলি করে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

22 October 2026, 11:18:11

খুলনায় গৃহবধূকে কুপিয়ে ও গুলি করে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

খুলনা প্রতিনিধিঃ

খুলনা নগরীতে খুশি (২৫) নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার ৭ নম্বর গলিতে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত খুশি ওই এলাকার সুমন সরদারের স্ত্রী। সন্ধ্যায় এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য সংগ্রহ করে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard