ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ৩ নং রাজাগাঁও ইউনিয়নের টাঙ্গন ব্যারেজ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার ( ০৮ আগস্ট) বিকেল এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান কবিরের নেতৃত্বে টাঙ্গন ব্যারেজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ মাসুদ রানা (৪০), পিতা- মোঃ জালাল উদ্দিন, সাং- উত্তর বঠিনা , থানা- রুহিয়া, জেলা- ঠাকুরগাঁওকে হাতেনাতে আটক করা হয়।
পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান কবির জানান পরিবেশ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটা রোধে জেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।