টোক তদন্ত কেন্দ্রের এসআই রফিকের অভিযান: কাপাসিয়ায় ৪০ কেজি গাঁজা উদ্ধার আটক ১
টোক তদন্ত কেন্দ্রের এসআই রফিকের অভিযান: কাপাসিয়ায় ৪০ কেজি গাঁজা উদ্ধার আটক ১

মোঃ মোজাম্মেল হোসেন, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ মোঃ ইসমাইল হোসেন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার সহযোগী মোঃ রাসেল (২৮) পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টোক ইউনিয়নের আড়ালিয়া-ড্রেনেরঘাট শিমুলতলী ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল পুলিশ। দুপুর সাড়ে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, আড়ালিয়া-ড্রেনেরঘাট শিমুলতলী ব্রিজের পাশে কয়েকজন ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে পুলিশ সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ইসমাইল। এ সময় পুলিশ তাকে আটক করে। তবে তার সহযোগী রাসেল কৌশলে পালিয়ে যায়।
আটক ইসমাইলের দেওয়া তথ্য ও তার হেফাজত থেকে চারটি বস্তা/ব্যাগে থাকা মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা ডিজিটাল মেশিনে পরিমাপ করে চারটি প্যাকেজে ১০ কেজি করে মোট ৪০ কেজি পাওয়া যায়।
আটক ইসমাইল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কেশবপুর এলাকার আব্দুল আউয়ালের ছেলে। পলাতক রাসেল একই এলাকার নোয়াগাঁও শ্রীপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযানে টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ রফিকুল ইসলাম, কনস্টেবল মোঃ সোহাগ মিয়া ও নূরে আলম মাতুব্বরসহ পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযানের সময় স্থানীয় দুই ব্যক্তি সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন।
পুলিশের এজাহার অনুযায়ী, আটক ও পলাতক আসামিরা পরস্পর যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে গাঁজা নিজেদের হেফাজতে রেখেছিল। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ ধারায় নিয়মিত মামলা দায়েরের জন্য এজাহার করা হয়েছে।
টোক তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. মাইন উদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: