কাঠালিয়ায় আধা কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
কাঠালিয়ায় আধা কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠি :
ঝালকাঠির কাঠালিয়ায় আধা কেজি গাঁজাসহ মো. তারেক ও মো. জাকির হোসেন নামের দুই যুবককে আটক করেছে কাঠালিয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঠালিয়া থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার নির্দিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই দুই যুবকের নিকট থেকে তল্লাশি চালিয়ে মোট আধা কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়।
কাঠালিয়া থানার সেকেন্ড অফিসার মো. সোহেল রানার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে এসআই মোহন, এএসআই হাবিবুর রহমান এবং মো. ইমরান হোসেনসহ পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: