সুন্দরগঞ্জে ডেঙ্গুতে ১ যুবকের মৃত্যু | বিডি-প্রেস 24 ডট কম
হোম / স্বাস্থ্য / বিস্তারিত

সুন্দরগঞ্জে ডেঙ্গুতে ১ যুবকের মৃত্যু

26 September 2026, 2:41:54

সুন্দরগঞ্জে ডেঙ্গুতে ১ যুবকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোশারফ হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রংপুরের ডক্টরস ক্লিনিকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোশারফ হোসেন উপজেলার পূর্ববেলকা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. জয়নাল আবেদীনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর তাকে রংপুরের ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard