শনিবার ২৬ সেপ্টেম্বর, ২০২৬

টোক তদন্ত কেন্দ্রের এসআই রফিকের অভিযান: কাপাসিয়ায় ৪০ কেজি গাঁজা উদ্ধার আটক ১

26 September, 2026 2:33:47
টোক তদন্ত কেন্দ্রের এসআই রফিকের অভিযান: কাপাসিয়ায় ৪০ কেজি গাঁজা উদ্ধার আটক ১

‎মোঃ মোজাম্মেল হোসেন, ‎গাজীপুর প্রতিনিধিঃ
‎
‎
‎গাজীপুরের কাপাসিয়ায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ মোঃ ইসমাইল হোসেন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার সহযোগী মোঃ রাসেল (২৮) পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
‎
‎বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টোক ইউনিয়নের আড়ালিয়া-ড্রেনেরঘাট শিমুলতলী ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল পুলিশ। দুপুর সাড়ে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, আড়ালিয়া-ড্রেনেরঘাট শিমুলতলী ব্রিজের পাশে কয়েকজন ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে পুলিশ সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ইসমাইল। এ সময় পুলিশ তাকে আটক করে। তবে তার সহযোগী রাসেল কৌশলে পালিয়ে যায়।
‎
‎
‎আটক ইসমাইলের দেওয়া তথ্য ও তার হেফাজত থেকে চারটি বস্তা/ব্যাগে থাকা মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা ডিজিটাল মেশিনে পরিমাপ করে চারটি প্যাকেজে ১০ কেজি করে মোট ৪০ কেজি পাওয়া যায়।
‎আটক ইসমাইল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কেশবপুর এলাকার আব্দুল আউয়ালের ছেলে। পলাতক রাসেল একই এলাকার নোয়াগাঁও শ্রীপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
‎
‎অভিযানে টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ রফিকুল ইসলাম, কনস্টেবল মোঃ সোহাগ মিয়া ও নূরে আলম মাতুব্বরসহ পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযানের সময় স্থানীয় দুই ব্যক্তি সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন।
‎
‎
‎পুলিশের এজাহার অনুযায়ী, আটক ও পলাতক আসামিরা পরস্পর যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে গাঁজা নিজেদের হেফাজতে রেখেছিল। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ ধারায় নিয়মিত মামলা দায়েরের জন্য এজাহার করা হয়েছে।
‎
‎
‎টোক তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. মাইন উদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
‎

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard