ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা

14 September 2026, 11:34:01

ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা

মোঃ ফজলুল কবির গামা,  ঝিনাইদহ প্রতিনিধি ঃ

ঝিনাইদহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. আলমগীর হোসেন (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের কাঞ্চনপুর (দক্ষিণপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় মো. আলমগীর হোসেনের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে জব্দ করা হয়।

মো. আলমগীর হোসেন কাঞ্চনপুর (দক্ষিণপাড়া) এলাকার বাসিন্দা। তিনি মো. জামাল মিয়ার ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard