ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় সবজি ক্ষেতে বালাই দমনে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় সবজি ক্ষেতে বালাই দমনে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন এলাকার সবজি চাষিদের উৎপাদিত ফসলের মান ও ফলন বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এর অংশ হিসেবে নিয়মিতভাবে মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের সবজি ক্ষেতের বালাই দূরীকরণ এবং আধুনিক পরিচর্যার ওপর বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।
সাম্প্রতিক সময়ে রুহিয়া এলাকার বিভিন্ন সবজি ক্ষেত পরিদর্শন করেন ৩ নং রাজাগাঁও ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রাজু আহমেদ। এ সময় তিনি কৃষকদের সাথে সরাসরি কথা বলেন এবং ফসলে পোকা-মাকড় ও বিভিন্ন বালাইয়ের আক্রমণ থেকে ফসল রক্ষা করার সহজ ও কার্যকর উপায় সম্পর্কে দিকনির্দেশনা দেন।
মাঠ পর্যায়ে এই কার্যক্রম সম্পর্কে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রাজু আহমেদ জানান, “আমরা কৃষি বিভাগ সর্বদা কৃষকদের সবজির মাঠে বালাই দূরীকরণের পরামর্শ দিয়ে আসছি। কৃষকরা যাতে সঠিক সময়ে সঠিক বালাইনাশক ব্যবহার করতে পারেন এবং ফসলের ক্ষতি রোধ করতে পারেন, সেজন্য আমাদের এই মাঠ পর্যায়ের তদারকি ও পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে।”
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল আলম বলেন, কৃষকদের উৎপাদিত ফসলের সুরক্ষা এবং নিরাপদ সবজি উৎপাদন নিশ্চিত করতে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত কৃষকদের পাশে থেকে কাজ করছেন। ফসলের রোগবালাই দমনে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নিয়মিত পরামর্শ দেওয়ায় এলাকার কৃষকরা দারুণ উপকৃত হচ্ছেন। কৃষি বিভাগের এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: