মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা
14 September, 2026 11:34:01
ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা
মোঃ ফজলুল কবির গামা, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. আলমগীর হোসেন (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের কাঞ্চনপুর (দক্ষিণপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় মো. আলমগীর হোসেনের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে জব্দ করা হয়।
মো. আলমগীর হোসেন কাঞ্চনপুর (দক্ষিণপাড়া) এলাকার বাসিন্দা। তিনি মো. জামাল মিয়ার ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫
ইমেইল : buletin247@gmail.com, 01711977369
Developed by bditsupport



