আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন
আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন

রনি মল্লিক, বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনার আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অত্যন্ত মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি এবং শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রধান শিক্ষা পরিদর্শক প্রফেসর গাজী মো: কাওসার। পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে তিনি তাঁর বক্তব্যে বলেন, “নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে।”
মাদ্রাসার গভর্নিং বডির অর্থ ও প্রশাসন (চলতি দায়িত্বে) এবং আরবি বিভাগের সহকারী অধ্যাপক জনাব রুহুল আমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আমতলী সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জনাব জালাল উদ্দিন ফকির।
সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আমতলী পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ কবির ফকির এবং মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য জনাব মনজুরুল আহসান।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার ও সাবলীলভাবে সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ আসাদুল্লাহ গালিব।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরীক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে, আলিম পরীক্ষার্থীদের সাফল্য ও মাদ্রাসার সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: