ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দুই সিনিয়র শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / শিক্ষা / বিস্তারিত

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দুই সিনিয়র শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

13 October 2026, 10:37:02

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দুই সিনিয়র শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কুদরত আলী (ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ঢোলারহাট এস.সি উচ্চ বিদ্যালয়ের দুই জন সিনিয়র শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
​মঙ্গলবার (১৩ অক্টোবর) বিদ্যালয় হলরুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বিদায় সংবর্ধনার আয়োজন করে ঢোলারহাট এস.সি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।
​সংবর্ধিত বিদায়ী সিনিয়র শিক্ষকদ্বয় হলেন মোঃ সাদেকুল ইসলাম এবং জনাব মনোরঞ্জন রায়।
​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্চেল্লো দাস এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সভাপতি ও রুহিয়া উপজেলা বিএনপি সভাপতি মোঃ আব্দুল জব্বার। সহকারী শিক্ষক মোঃ বেলাল হোসেন এর সঞ্চালনায় এছাড়াও বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক ক্ষীরোদ চন্দ্র বর্মন,৪ নং ঢোলারহাট ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান জুয়েল, বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর অবিভাবক সদস্য মীর শহিদসহ
শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিদায়ী শিক্ষকদের দীর্ঘ শিক্ষা জীবনে অবদানের কথা স্মরণ করা হয় এবং তাঁদের উত্তরোত্তর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকরাই সমাজের আলোকবর্তিকা। দীর্ঘ সময় ধরে এই দুই শিক্ষক ঢোলারহাট এস.সি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়েছেন এবং একঝাঁক সৎ ও যোগ্য নাগরিক গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করেছেন। তাঁদের এই অবদান বিদ্যালয় পরিবার চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।
​অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard