শনিবার ২০ জুন, ২০২৬

আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন

19 June, 2026 11:18:36
আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন

রনি মল্লিক, বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনার আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অত্যন্ত মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি এবং শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রধান শিক্ষা পরিদর্শক প্রফেসর গাজী মো: কাওসার। পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে তিনি তাঁর বক্তব্যে বলেন, “নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে।”
​মাদ্রাসার গভর্নিং বডির অর্থ ও প্রশাসন (চলতি দায়িত্বে) এবং আরবি বিভাগের সহকারী অধ্যাপক জনাব রুহুল আমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আমতলী সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জনাব জালাল উদ্দিন ফকির।
​সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আমতলী পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ কবির ফকির এবং মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য জনাব মনজুরুল আহসান।
​সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার ও সাবলীলভাবে সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ আসাদুল্লাহ গালিব।
​অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরীক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে, আলিম পরীক্ষার্থীদের সাফল্য ও মাদ্রাসার সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport