রবিবার ১১ অক্টোবর, ২০২৬

রুহিয়া উপজেলা প্রেসক্লাবে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা

10 October, 2026 10:06:16
রুহিয়া উপজেলা প্রেসক্লাবে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি :

আসন্ন ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের জাতীয় সংসদ সদস্য (এমপি) প্রার্থী মির্জা ফয়সল আমীন রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
​শনিবার দুপুরে রুহিয়া উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
​রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজহারুল ইসলাম বাদল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বার এবং রুহিয়া উপজেলা যুবদলের সভাপতি মোঃ আনার আলী।
​এছাড়াও মতবিনিময় সভায় সিনিয়র সাংবাদিক বিশাল রহমান, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আপেল মাহমুদসহ প্রেসক্লাবের সকল স্তরের সাংবাদিক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
​সভায় বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে তাঁর বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দিকনির্দেশনামূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ এলাকার জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard