বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শার্শা প্রতিনিধিঃ ১৬ আগস্ট শনিবার ২০২৫।
জাতীয়তাবাদী, সেবা, ঐক্য, প্রগতি—এই স্লোগানকে সামনে রেখে বেনাপোল পৌর পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে যশোরের শার্শা উপজেলার বেনাপোলে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকাল ৪টায় বেনাপোল পৌর বিয়ে বাড়িতে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ এবং সঞ্চালনা করেন একই ইউনিটের সদস্য সচিব ওমর ফারুক।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক নাজমুল সাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আল মামুন শাওন ও শরীফ আলামিন শুভ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন—
-
মো. নাজিম উদ্দিন, সভাপতি বেনাপোল পৌর বিএনপি
-
মো. আতিকুর জামান সনি, সহ-সভাপতি বেনাপোল পৌর বিএনপি
-
মো. শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক বেনাপোল পৌর বিএনপি
-
মো. আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর বিএনপি
-
রায়হানুর জামান দিপু, সদস্য সচিব বেনাপোল পৌর যুবদল
-
মুফিজুর রহমান পিন্টু, সদস্য বেনাপোল পৌর যুবদল
-
মাকসুদুর রহমান রিন্টু, সভাপতি ৭নং ওয়ার্ড বিএনপি
-
আবু মছুা, সাধারণ সম্পাদক ৭নং ওয়ার্ড বিএনপি
এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, এই কর্মীসভা আগামী দিনের গণতন্ত্র ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

