কুচিয়ামোড়া ফাজিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / জাতীয়, রাজনীতি / বিস্তারিত

কুচিয়ামোড়া ফাজিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

17 April 2026, 10:52:26

কুচিয়ামোড়া ফাজিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ নুর হোসেন, চরফ্যাশন (ভোলা)প্রতিনিধিঃ
আজ ১৬ ই এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান কুচিয়ামোড়া ফাজিল মাদ্রাসার হলরুমে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু ইকবাল মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে এবং অত্র প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক মামুন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক গোলাম আক্তার মুঈন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এ্যাডভোকেট আবু জাফর,মাওলানা জামাল উদ্দিন,জনাব মোঃ মুয়িজ সহ অন্যান্য মেহমানবৃন্ধ ও অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ,সহকারী অধ্যাপক, প্রভাষক,সহকারী শিক্ষক-শিক্ষিকা,কর্মচারী অভিভাবক ও শিক্ষার্থীবৃন্ধ। সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে।
অনুষ্ঠানে বক্তারা তাদের মূল্যবান বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দাখিল পরীক্ষা কেবল একটি পাবলিক পরীক্ষা নয়—এটি তাদের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তারা শিক্ষার্থীদের অধ্যবসায়, সময়ানুবর্তিতা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে সততা ও আদর্শের আলোকে জীবন গড়ার আহ্বান জানান। পাশাপাশি তারা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার এবং সকল প্রকার নেতিবাচক চিন্তা পরিহার করে মনোযোগসহকারে পড়াশোনায় মনোনিবেশ করার পরামর্শ দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সকল দাখিল পরীক্ষার্থীর সার্বিক মঙ্গল, মানসিক প্রশান্তি ও কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাওলানা আফজাল হোসাইন।
দোয়ার মাধ্যমে আল্লাহর নিকট প্রার্থনা করা হয়, যাতে প্রত্যেক শিক্ষার্থী কৃতিত্বের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজ নিজ পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও দেশের জন্য গর্ব বয়ে আনতে পারে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard