কক্সবাজার ঈদগাঁওতে মালিক- শ্রমিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন | বিডি-প্রেস 24 ডট কম

কক্সবাজার ঈদগাঁওতে মালিক- শ্রমিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন

14 April 2026, 12:02:06

কক্সবাজার ঈদগাঁওতে মালিক- শ্রমিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন

কক্সবাজার প্রতিনিধিঃ

ঈদগাঁও উপজেলা ট্রাক ও মিনি ট্রাক মালিক- শ্রমিক ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঈদগাঁও বাস স্টেশনের অস্থায়ী কার্যালয়ে জেলা ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনের ঊর্ধ্বতন প্রতিনিধিদের উপস্থিতিতে অস্থায়ী এ কমিটি ঘোষণা করা হয়। এদিকে কমিটি ঘোষণার প্রথম দিনেই তারা চাঁদাবাজি করছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অভিযোগ প্রচার করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কমিটির নতুন সদস্যরা। শ্রমিক নেতা নামধারীরা সুবিধা করতে না পেরে এ অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।
জেলার তিন সংগঠনের আহ্বায়ক ও ট্রাক মালিক সমিতির সেক্রেটারি এস্তাফিজুর রহমান, ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক ও আন্তঃ জেলা ট্রাক শ্রমিক ফেডারেশনের সভাপতি ড্রাইভার ফরিদুল আলম, ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক ও আন্তঃ জেলা ট্রাক শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি জহির উল্লাহ এবং আরাকান সড়ক ট্রাক শ্রমিক ঐক্য পরিষদ চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধি বাবুল ও টুটুলের উপস্থিতিতে নব কমিটি ঘোষণা সংক্রান্ত সভাটি অনুষ্ঠিত হয়। ৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যরা হচ্ছেন মুফিজুর রহমান মুফিজ, এম ইউ পি বাবু পাল ভেক্কা, মনজুর আলম ড্রাইভার, আবুল কালাম ড্রাইভার, মিজানুর রহমান ড্রাইভার ও শ্রমিক নেতা আবু তৈয়ব। নতুন কমিটিকে ঈদগাঁও পরিবহন সংস্থার পক্ষ থেকে চালান সরবরাহ সহ প্রাসঙ্গিক কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছেন জেলা নেতৃবৃন্দ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: