বিএনপির সংরক্ষিত নারী আসনের সাক্ষাৎকার শুক্রবার | বিডি-প্রেস 24 ডট কম

বিএনপির সংরক্ষিত নারী আসনের সাক্ষাৎকার শুক্রবার

17 April 2026, 12:04:17

বিএনপির সংরক্ষিত নারী আসনের সাক্ষাৎকার শুক্রবার

আজাদ খান, চিতলমারী প্রতিনিধিঃ

খুলনার বাগেরহাটে তিন মাসের শিশু নিয়ে কারাবরণকারী লড়াকু নেএী রুনা গাজী কে মনোনয়ন দেওয়ার জোর দাবি তুলছে দলের তৃণমূল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সংরক্ষিত নারী আসনে নন্দিত সাহসী নারী নেতৃত্ব রুনা গাজী কে সংসদ সদস্য মনোনীত করার জোর দাবি জানিয়েছে দলের তৃণমূল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের দাবি বিগত সরকারের আমলে অবহেলিত জনপদের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। তাই বাগেরহাটবাসী বিএনপি থেকে রুনা গাজী কে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য করার দাবি জানানো হয়। দলের এ পরীক্ষিত ও কর্মীবান্ধব নেএী প্রায় দু’দশকের মত বিভিন্ন হামলা মামলা, আন্দোলন সংগ্রামে রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
এলএলবি উত্তীর্ণ এ নারী সততা, কর্মনিষ্ঠা, সাহসী নেতৃত্বের কারনে আওয়ামী লীগ আমলে রাজনীতির প্রতিহিংসার শিকার হয়ে রাজনীতির প্রতিহিংসার শিকার হয়ে তিন মাসের শিশু নিয়ে কারাবরণ করতে হয়েছে।
তিনি বিশেষভাবে বাগেরহাটবাসীর উন্নয়নে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: