শনিবার ২৬ সেপ্টেম্বর, ২০২৬

পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক

26 September, 2026 2:55:18
পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরারেঞ্জের আওতায় অভয়ারান্য এলাকায় মাছ ধরার অভিযোগে সুন্দরবনের স্মাট পেট্রোল টিম কর্তৃক চার জেলে আটক সহ অন্যান্য উপকরণ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে সুন্দরবনের নটাবেঁকী এলাকার রায়মঙ্গল নদীর সাইট খাল এলাকা থেকে এসকল জেলেদের আটক করা হয়।

বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা এরফান আলী বলেন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের স্মাট পেট্রোল টিম সাতক্ষীরা-১ এর অভিযানে সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ অভিযোগে চার জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেরা হল উপজেলার বোশখালী গ্রামের মোঃ আল আমিন মোল্যা, পাশের্^মারী গ্রামের মোঃ মোমিনুল ইসলাম, মোঃ কবিজুল ও ছুরাত জামাল গাজী।

এসময় আটককৃত জেলেদের নিকট থেকে একটি ডিঙ্গি নৌকা, সাদা মাছ অনুমান ১৫০ কেজি, পাটা ১টি, দাঁড়,বৈঠা, করাত সহ অন্যান্য উপকরণ জব্দ করা হয়।

জানা যায় বনবিভাগের স্মাট পেট্রোল টিম সাতক্ষীরা-১ এর কর্মকর্তা শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা সহ জেলেদের আটক করা হয়।

বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা আরও বলেন আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে এবং শুক্রবার(২৫ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে জেলেদের প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard