চিতলমারীতে নবাগত ওসিকে সাংবাদিকদের শুভেচ্ছা, অনুষ্ঠিত মতবিনিময় সভা | বিডি-প্রেস 24 ডট কম
হোম / সাক্ষাৎকার / বিস্তারিত

চিতলমারীতে নবাগত ওসিকে সাংবাদিকদের শুভেচ্ছা, অনুষ্ঠিত মতবিনিময় সভা

18 July 2026, 11:48:25

চিতলমারীতে নবাগত ওসিকে সাংবাদিকদের শুভেচ্ছা, অনুষ্ঠিত মতবিনিময় সভা

আজাদ খান, চিতলমারী প্রতিনিধিঃ 

বাগেরহাটের চিতলমারী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) শহিদুর রহমান-কে শুভেচ্ছা জানাতে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় থানা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, তথ্য আদান-প্রদান, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাওহিদুর রহমান বাবু, চিতলমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিফ, সিনিয়র সহ-সভাপতি মো. আজাদ খান, , যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানজির মুন্সী, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, ক্রীড়া সম্পাদক প্রিন্স হালদার, সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

শেষে সাংবাদিকরা ওসির হাতে নিজ নিজ পত্রিকার সৌজন্য কপি তুলে দেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: