ঝিনাইদহে তরুণী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, আদালতে দায় স্বীকার
ঝিনাইদহে তরুণী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, আদালতে দায় স্বীকার

মোঃ ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর থানা এলাকায় আফিয়া আক্তার খুশি (২১) নামের এক তরুণীকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মোঃ সাঈদ মেহেদীকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। ঝিনাইদহ সদর থানা ও জেলা ডিবির সাইবার ক্রাইম ইউনিটের একটি যৌথ দল দীর্ঘ অভিযানের পর গত ১৭ জুলাই ২০২৬ তারিখ রাত ০১:০০ ঘটিকায় সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন খালিসাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের পরদিন, অর্থাৎ ১৮ জুলাই ২০২৬ তারিখে আসামি সাঈদ মেহেদী বিজ্ঞ আদালতে ফৌযদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক খুশিকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৩ মে ২০২৬ তারিখে ঝিনাইদহ সদর থানার পাগলাকানাই মোড় সংলগ্ন শাহাদাতিয়া সড়কে জনৈক বেবির বাড়ির একটি ভাড়া কক্ষ থেকে সকাল ০৯:০০ ঘটিকায় আফিয়া আক্তার খুশির লাশ উদ্ধার করা হয়।
নিহত খুশি সাতক্ষীরার আশাশুনি থানার আদালতপুর গ্রামের সহিদুল ইসলামের মেয়ে। তিনি ওই বাসাটি ভাড়া নিয়ে সেখানে বসবাস করতেন। এই ঘটনার পরদিন, অর্থাৎ ১৪ মে ২০২৬ তারিখে নিহতের পিতা সহিদুল ইসলাম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার নম্বর ২৪। মামলায় সাতক্ষীরা জেলার দেবহাটা থানার ঢেপুখালী গ্রামের মোঃ মোশলেম হাজীর ছেলে মোঃ সাঈদ মেহেদীকে আসামি করা হয়।
মামলা দায়েরের পর থেকেই আসামিকে আইনের আওতায় আনতে সক্রিয় ভূমিকা নেয় পুলিশ প্রশাসন। সদর থানার সাব ইন্সপেক্টর রোকনুজ্জামানের নেতৃত্বে এবং সাইবার ক্রাইম ইউনিটের যৌথ সহায়তায় দেশের বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় দীর্ঘ যৌথ অভিযানের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান সনাক্ত করে তাকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করা হয়। আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে এই হত্যাকাণ্ডের ঘটনার মূল রহস্য উদঘাটিত হয়েছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: