ভোলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর “জুলাই পদযাত্রা” অনুষ্ঠিত হয়েছে | বিডি-প্রেস 24 ডট কম
হোম / রাজনীতি / বিস্তারিত

ভোলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর “জুলাই পদযাত্রা” অনুষ্ঠিত হয়েছে

19 July 2026, 10:58:52

ভোলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর "জুলাই পদযাত্রা" অনুষ্ঠিত হয়েছে

এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি:

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুলাই’২৬ শনিবার বিকাল ৪ টায় ভোলা সদর হাটখোলা মসজিদ চত্বর থেকে প্রেসক্লাব পর্যন্ত কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে “ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হাজারো প্রাণ ও রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের স্মৃতি সংরক্ষণে জুলাই জাদুঘর উন্মুক্তকরণ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে” জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়।

‎ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান হোসাইন এর সঞ্চালনায় জুলাই পথযাত্রায় উপস্থিত বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সহ-সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ বাহারী,সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ শাহীন,প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আব্দুল মমিন, দাওয়া সম্পাদক ও আহত জুলাই যোদ্ধা মুহাম্মদ ইয়াসিন ঢালী,তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ মাঈনউদ্দিন আল আজাদ, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মুহাম্মদ আরিফ বিল্লাহ ওমর, অর্থ ও কল্যাণ সম্পাদক সাকিব আহমেদ জোবায়ের।

‎আরো উপস্থিত বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দৌলতখান শাখার সভাপতি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, ভোলা সদর থানার উত্তর শাখার সভাপতি মোহাম্মদ আবু রায়হান,সাধারণ সম্পাদক মুহাম্মদ নাঈমুল ইসলাম, ভোলা সদর থানা দক্ষিণ শাখার সহ-সভাপতি মোহাম্মদ আরিফ ও ভোলা সরকারি কলেজ শাখার সভাপতি মুহাম্মদ হাসান সহ জেলা, থানা ও ইউনিয়নের প্রমুখ নেতৃবৃন্দ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: